Header Ads

Header ADS

আল্লাহ তোমার মত নাই দরদী || Allah Tomar Moto Nai Dorodi || Islami Song

আল্লাহ তোমার মতো নাই দরদী

আব্দুল লতিফ

[১]
আল্লাহ তোমার মতো নাই দরদী...নাইরে দয়াবান.....
তুমি মেহেরবান।
বান্দার যখন যা প্রয়োজন...তাহাই কর দান.....
তুমি মেহেরবান গো আল্লাহ
তুমি মেহেরবান......।।

[২]
ক্ষুধ-পিপাসায় অন্ন পানি...
সবায় তুমি দাও যে আনি...
মাঠে মাঠে সোনার ফসল (২ বার)
বৃক্ষ ফলবান....
তুমি মেহেরবান গো আল্লাহ
তুমি মেহেরবান......।।

[৩]
দিনের বেলায় সুর্য দিয়ে ঘুচাও রাতের কালো
রাতের আঁধার দূর করো যে, জ্বেলে চাঁদের আলো।
বুক ভরিয়া নেই যে নিঃশ্বাস...
বইয়ে দাও যে মধুর বাতাস...
তোমার দয়া সকল খানে রয় যে অফুরান...
তুমি মেহেরবান গো আল্লাহ
তুমি মেহেরবান......।।

{ সংগৃহীত }

সঙ্গীত বিশ্লেষণ:


উপরে লিপিবদ্ধকৃত সঙ্গীত টি একটি হামদ্-ই-ইলাহী। আমরা জানি কোন হামদ্-ই-ইলাহী তে সাধারণত আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালার প্রশংসা করা হয়। বিধায়, আমরা এখন সঙ্গীতটি বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব, প্রকৃতপক্ষে সঙ্গীতটির নামকরণ সার্থক হয়েছে কি না।

# আলোচ্য সঙ্গীতটির প্রথম পর্বে আল্লাহর প্রশংসা পূর্বক বলা হয়েছে যে, আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালার মতো কোন দরদী ও দয়াবান নেই এবং তিনি তাঁর বান্দাদের মধ্যে যখন যা প্রয়োজন তা রিজিক হিসেবে প্রদান করেন। বিধায় তিনি বড়ই মেহেরবান।

# সঙ্গীতটির দ্বিতীয় পর্বে প্রভূর দেয়া রিজিকের স্বীকৃতি স্বরুপ বলা হচ্ছে যে, বান্দার যখন ক্ষুধা লাগে তখন তিনি অন্ন দান করেন, বান্দার যখন তৃষ্ণা পায় তখন তিনি পানি পান করান। আর সেই সব অন্ন প্রদাণের লক্ষ্যে তাদের বান্দাদের রোপনকৃত ফসলাদিতে ও বৃক্ষরাজিতে বরকত দান করেন।

# সঙ্গীতটির তৃতীয় পর্বে তাঁর দেয়া আরো কিছু নেয়ামত রাজির প্রতি স্বীকৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে, তিঁনি দিনের বেলা সূর্য দিয়ে রাতের আঁধার দূর করেন আর রাতের আঁধার দূর করে চাঁদের মাধ্যমে। দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন হয়। আর আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা পৃথিবীর জমিনে বৃক্ষরাজির মাধ্যমে আমাদের জন্য সেই অক্সিজেন সরবরাহ করে থাকেন। আর অক্সিজেন এর সরবরাহ নিরবিচ্ছিন্ন আছে বলেই আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। এমনকি আমরা চিন্তা করলে বুঝতে পারি যে, সর্বত্র আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালার দয়া ও করুণা সকল খানে বিদ্যমান।

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সঙ্গীতটির প্রতিটা পর্বে আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালার দেয়া নেয়ামত রাজির স্বীকৃতি দেয়া হয়েছে এবং সেই সাথে আল্লাহর প্রশংসা করা হয়েছে। অতএব সঙ্গীতটির নামকরণ হামদ্-ই-ইলাহী করা সঠিক ও সার্থক হয়েছে।


Frequently Asked Questions

প্রশ্ন: ‘আল্লাহ তোমার মতো নাই দরদী...নাইরে দয়াবান’ সঙ্গীতটি রচয়িতা কে?
উত্তর: ‘আল্লাহ তোমার মতো নাই দরদী...নাইরে দয়াবান’ সঙ্গীতটির রচয়িতা আব্দুল লতিফ।

প্রশ্ন: ‘আল্লাহ তোমার মতো নাই দরদী...নাইরে দয়াবান’ সঙ্গীতটি কোন প্রকৃতি সঙ্গীত?
উত্তর: এটি একটি হামদ্-ই-ইলাহী। হামদ্-ই-ইলাহী তে সাধারণত আল্লাহর প্রশংসা করা হয়।

প্রশ্ন: ‘আল্লাহ তোমার মতো নাই দরদী...নাইরে দয়াবান’ সঙ্গীতটির বিষয়বস্তু কি?
উত্তর: আল্লাহর প্রশংসা। এই সঙ্গীতটিতে আল্লাহর বিভিন্ন প্রশংসা করা হয়েছে।

আরো ইসলামী সঙ্গীতের জন্য ভিজিট করুন-

১.

২.

৩.


পোস্ট কি-ওয়ার্ড:

আল্লাহ তোমার মতো নাই দরদী গান | ইসলামিক হামদ সঙ্গীত | আল্লাহর প্রশংসা গান বাংলা | মেহেরবান আল্লাহর গান | আল্লাহর দয়ার সঙ্গীত | সৃষ্টিকর্তার নেয়ামত গান | ইসলামিক প্রার্থনা সঙ্গীত | আল্লাহ মেহেরবান গান

No comments

Theme images by Lingbeek. Powered by Blogger.