হে নামাজী, আমার ঘরে নামাজ পড় আজ।
হে নামাজী
(কাজী নজরুল ইসলাম)
[১]
হে নামাজী.....আমার ঘরে.....
নামাজ পড় আজ.....
দিলাম তোমার...চরণ তলে...হৃদয় জায়নামাজ।
[২]
আমি গোনাহগার বেখবর...
(মোর) নামাজ পড়ার নাই অবসর...
আমি গোনাহগার বেখবর...
নামাজ পড়ার নেই অবসর...
(তব) চরণও ছোঁয়ায় এই পাপী রে...
করো সরফরাজ........
দিলাম তোমার...চরণ তলে...হৃদয় জায়নামাজ।
[৩]
তোমার...অজুর...পানি...মোছো...
আমার...পিরহান...দিয়ে...
আমার এ ঘর...হোক মসজিদ...
তোমার...পরশ...নিয়ে...
যে শয়তানের ফন্দিতে...ভাই...
প্রভুরে ডাকার...সময় না পাই...
সেই শয়তান...যাক দুরে...
শুনে...তাকবিরের আওয়াজ...
(পেতে) দিলাম তোমার...চরণ তলে... হৃদয় জায়নামাজ।
{সংগৃহীত}


No comments