এ বিল্লু চ মাছ মারব্যার যাই || A Billu Cho Machh Marbar Jai || আঞ্চলিক গান || Regional Songs
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
গীতিকার: মাহফুজুর রহমান আকন্দ (বগুড়া)
[১]
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
টেংরা ছাতেন গছি মাগুর যদিল কিছু পাই
টেংরা ছাতেন…..
টেংরা ছাতেন গছি মাগুর যদিল কিছু পাই…বিল্লু
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
[২]
হামি লিমো তৌরা, আর তুই লে একখান
পলি
আরে শুটকু মিয়াক ডাক দিয়ে ক ধরবিহিনি খলি
হামি লিমো তৌরা, আর তুই লে একখান
পলি
শুটকু মিয়াক ডাক দিয়ে ক ধরবিহিনি খলি
হামি লিমো তৌরা, আর তুই লে একখান
পলি
শুটকু মিয়াক ডাক দিয়ে ক ধরবিহিনি খলি
সমান কইর্যা ভাগ করমোনি সগলি তো হামরাই
সমান করে…..
সমান কইর্যা ভাগ করমোনি সগলি তো হামরাই
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
[৩]
ছপ ছপা ছপ মারমো পলি তৌরা ছড়াত কইর্যা
আরে হিরিস হিরিস টান পড়িলে ডুব দি লিমু ধইর্যা
ছপ ছপা ছপ মারমো পলি তৌরা ছড়াত কইর্যা
হিরিস হিরিস টান পড়িলে ডুব দি লিমু ধইর্যা
ছপ ছপা ছপ মারমো পলি তৌরা ছড়াত কইর্যা
হিরিস হিরিস টান পড়িলে ডুব দি লিমু ধইর্যা
চপ চপা চপ ভাইজ্যা খামো যদিল কৈ
মাছ পাই
চপ চপা চপ…..
চপ চপা চপ ভাইজ্যা খামো যদিল কৈ
মাছ পাই…বিল্লু
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
[৪]
করত্যা লদীত মাছ না হলে মহস্থানোত যামো
আরে, সগলি মিল্যা ফুরতি কইর্যা কটকটে
খামো
করত্যা লদীত মাছ না হলে মহস্থানোত যামো
সগলি মিল্যা ফুরতি কইর্যা কটকটে খামো
করত্যা লদীত মাছ না হলে মহস্থানোত যামো
সগলি মিল্যা ফুরতি কইর্যা কটকটে খামো
বাঘো পাড়ার দই খিলামো আওয়ের সময় নাই
বাঘো পাড়ার দই…
বাঘো পাড়ার দই খিলামো আওয়ের সময় নাই
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই
সঙ্গীত বিশ্লেষণ
বগুড়ার আঞ্চলিক ভাষায় রচিত এই গানটি কেবল একটি বিনোদনমূলক সঙ্গীত নয়, বরং এটি উত্তরবঙ্গের গ্রামবাংলার চিরায়ত সংস্কৃতি, বন্ধুত্ব এবং প্রাণচাঞ্চল্যের এক জীবন্ত দলিল। প্রখ্যাত গীতিকার মাহফুজুর রহমান আকন্দ তাঁর লেখনীর মাধ্যমে বগুড়ার স্থানীয় সমাজ ও ভূগোলের এক চমৎকার চিত্র এঁকেছেন।এ, বিল্লু চ মাছ মারব্যার যাই: বগুড়ার মাটির
গন্ধে মাখা এক আঞ্চলিক সুরের ব্যবচ্ছেদ:
১। উপস্থাপনা:
২। সঙ্গীত বিশ্লেষণ:
(১) প্রথম স্তবকের বিশ্লেষণ:
"এ, বিল্লু চ মাছ মারব্যার যাই /
টেংরা ছাতেন গছি মাগুর যদিল কিছু পাই..."
(২) দ্বিতীয় স্তবকের বিশ্লেষণ:
"হামি লিমো তৌরা, আর তুই লে একখান
পলি / শুটকু মিয়াক ডাক দিয়ে ক ধরবিহিনি খলি..."
(৩) তৃতীয় স্তবকের বিশ্লেষণ:
"ছপ ছপা ছপ মারমো পলি তৌরা ছড়াত কইর্যা / হিরিস হিরিস টান
পড়িলে ডুব দি লিমু ধইর্যা..."
(৪) চতুর্থ স্তবকের বিশ্লেষণ:
"করত্যা লদীত মাছ না হলে মহস্থানোত যামো / সগলি মিল্যা
ফুরতি কইর্যা কটকটে খামো..."
৩। সারমর্ম:
৪। উপসংহার:
৫। প্রশ্নোত্তর পর্ব (FAQ):
২. প্রশ্ন: গানে 'তৌরা' ও 'পলি' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: তৌরা
ও পলি হলো বগুড়া ও উত্তরবঙ্গ অঞ্চলে মাছ ধরার জন্য ব্যবহৃত বিশেষ দেশীয় সরঞ্জাম বা
জাল।
৩. প্রশ্ন: এই গানে কোন নদীর নাম উল্লেখ করা হয়েছে?
উত্তর: এই
গানে বগুড়ার ঐতিহাসিক 'করতোয়া' (বগুড়ার ভাষায়
করত্যা) নদীর নাম উল্লেখ করা হয়েছে।
৪. প্রশ্ন: বগুড়ার কোন ঐতিহাসিক স্থানের নাম গানে এসেছে?
উত্তর: এই
গানে বগুড়ার বিখ্যাত ও ঐতিহাসিক স্থান 'মহাস্থানগড়'-এর নাম উল্লেখ করা হয়েছে।
৫. প্রশ্ন: মহাস্থানগড়ের কোন খাবারের কথা গানে বলা হয়েছে?
উত্তর: মহাস্থানগড়ের
বিখ্যাত মিষ্টিজাতীয় খাবার 'কটকটে'-র
কথা গানে বলা হয়েছে।
৬. প্রশ্ন: গানে 'বাঘোপাড়ার দই'
কেন বিখ্যাত?
উত্তর: বগুড়ার
দই বিশ্বজুড়ে সমাদৃত, তার মধ্যে 'বাঘোপাড়া'
অঞ্চলের দই ঐতিহাসিকভাবেই অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয়।
৭. প্রশ্ন: গানটি কোন আঞ্চলিক ভাষায় রচিত?
উত্তর: গানটি
উত্তরবঙ্গের অন্যতম প্রধান জেলা বগুড়ার স্থানীয় বা আঞ্চলিক ভাষায় (বগুড়াই লবজ)
রচিত।
৮. প্রশ্ন: এই গানটি আমাদের কীসের শিক্ষা দেয়?
উত্তর: গানটি
আমাদের দলবদ্ধভাবে কাজ করার আনন্দ, ছোট ছোট বিষয়ে খুশি
থাকা এবং নিজের আঞ্চলিক ঐতিহ্যকে ভালোবাসার শিক্ষা দেয়।
### সঙ্গীতটির সুর প্রাকটিস করুন গীতিকার মাহফুজার রহমান আকন্দ এর নিজের কণ্ঠে ও সমন্বয় টিভির ইসলামি শিল্পীগোষ্টির কণ্ঠে।
এ, বিল্লু চ মাছ মারব্যার যাই- মাহফুজুর রহমান আকন্দ শিল্পীগোষ্টির যৌথ কণ্ঠে
এরকম আরো অনেক ইসলামী গানের বাংলা লিরিক্স পেতে ভিজিট ও সাবস্ক্রাইব করুন আমাদের ব্লগ। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহ খাইরান।
৬। পোস্ট কি-ওয়ার্ড (Post Keyword):


No comments